বোমা ফেটে জখম ক্লাস ফাইভের ছাত্র

0
940
ছবি সৌজন্যে : নিজস্ব
বাগানে খেলতে গিয়ে বোমা ফেটে এক পড়ুয়ার জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, জখম ওই পড়ুয়ার নাম চন্দ্রকুমার মণ্ডল। স্থানীয় হাজরাহাট বিদ্যালয়ে ক্লাস ফাইভে পড়ত চন্দ্র।
মেখলিগঞ্জ হাসপাতালে চিকিৎসা চলছে ওই ছাত্রের। পরিবারের লোকজন জানিয়েছে, সোমবার বাড়ির সামনেই জঙ্গলে খেলতে গিয়ে একটি পরিত্যক্ত বস্তু দেখতে পায় সে। সেটি পাথরে ঠুকতেই ফেটে যায়। জখম হয় ওই পড়ুয়া। আহত ওই পড়ুয়ার হাতের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। কীভাবে ওই এলাকায় এই বোমা এল তাই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
কে বা কারা মাঠের মধ্য়ে বোমা ফেলে গেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক অবশ্য দাবি করেন ক্যাপ ফাটানোর বারুদ থেকে হাতে আগুন ধরে যায়। তাতই জখম হয়েছে ওই ছাত্র।