
দ্বিতীয় হুগলি সেতুতে শনিবার সাতসকালেই পথ দুর্ঘটনা। হাওড়া থেকে কলকাতাগামী রাস্তায় একটি বড় মাল বোঝাই কন্টেনার ডিভাইডারের ধাক্কা খেয়ে উল্টে যায়।
লরি থেকে কন্টেনারটি খুলে ডিভাইডারে আটকে যায়। অল্পের জন্য রক্ষা পায় ড্রাইভার এবং খালাসি। জানা গিয়েছে, শনিবার সকাল ৭টা ৪৫ নাগাদ ঘটে এই দুর্ঘটনা। হাওড়া থেকে কলকাতার দিকে আসার সময়, দ্বিতীয় হুগলি সেতুর ওপর ঘটে এই অঘটন। আপাতত দুই দিকেই ধীর গতিতে চলছে যানচলাচল। দ্বিতীয় হুগলি সেতুতে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে হাজির বিদ্যাসাগর সেতুর ট্রাফিক গার্ডের পুলিশ। দ্রুত গতিতে কন্টেনার সরানোর কাজ চলছে।
