দিল্লি থেকে উত্তরবঙ্গে কমিশনের বিশেষ টিম

0
78
ছবি সৌজন্যে : নিজস্ব
এসআইআর নিয়ে সংঘাতের মধ্যেই দিল্লি থেকে উত্তরবঙ্গে এসেছেন নির্বাচন কমিশনের বিশেষ টিম। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ ৩ জনের প্রতিনিধি।
বুধবার বাগডোগরায় নেমেছেন ৩ প্রতিনিধি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে জেলাশাসকের অফিসে বৈঠক করবে কমিশনের টিম। পরের দিন জলপাইগুড়িতে যাবেন নির্বাচন কমিশনের সদস্যরা। এই বৈঠকে থাকবেন সিইও মনোজ আগরওয়াল। বুধবার দ্বিতীয় দিনে কলকাতা থেকে জেলা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন বিএলওরা।
কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন তাঁরা। ২০০২-র তালিকায় নাম থাকলে কী করতে হবে, না থাকলে কী করণীয় ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন বিএলওরা।