গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National পুণে স্টেশনের কাছে লাইনচ্যুত বন্দে ভারতের একটি বগি

    পুণে স্টেশনের কাছে লাইনচ্যুত বন্দে ভারতের একটি বগি

    0
    8
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে শোলাপুরগামী বন্দে ভারত এক্সপ্রেস পুণে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়েছে। রেল কর্তৃপক্ষের দাবি এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। 
    রেল সূত্রের খবর, পুণে রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে ২২২২৫ সিএসএমটি-শোলাপুর বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ট্রেনের চতুর্থ কোচের একটি ট্রলি ডায়মন্ড ক্রসিং-এর উপর লাইনচ্যুত হয়। আচমকা প্রচণ্ড শব্দে ট্রেনটি থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে ট্রেনের গতি কম থাকায় বড় কোনও বিপদ ঘটেনি।কোনও যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণে ওই নির্দিষ্ট পয়েন্টে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।