
সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় এবার রাজডাঙা খালে ডুবুরি নামিয়ে ম্যারাথন তল্লাশি চালিয়েছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, এই খালের উপরে থাকা ব্রিজ দিয়ে পালানোর সময় তার হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি এখানেই ছুড়ে দিয়ে পালিয়েছে সে।
সেই কারণে রবিবার রাজডাঙ্গার চক্রবর্তী পাড়ায় সুশান্ত ঘোষের বাড়ি থেকে ঠিক ৮০ মিটার দূরত্বে ওই খালে নেমে প্রায় ৪০ মিনিট তল্লাশি চালিয়েছেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা। যদিও অস্ত্র পাওয়া যায়নি। এরপর খাল থেকে উঠে লাগোয়া জঙ্গলে অস্ত্রের খোঁজে তল্লাশি চালিয়েছেন পুলিশের কর্মীরা। জঙ্গলের পর এবার খালের ধারে থাকা একটি পরিত্যক্ত নির্মাণ কার্যের ভেতরে তল্লাশি চালানো হয়েছে।
কসবার শুটআউটকাণ্ডে ইতিমধ্যেই উঠে এসেছে বিহার যোগ। উঠে এসেছে বিহারের এক দুষ্কৃতী ইকবালের নাম। ইকবালের দেওয়া আগ্নেয়াস্ত্র দিয়েই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা হয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব






