গয়া থেকে সিঙ্গুর ফেরার পথে দুর্ঘটনা, মৃত ৪

0
820
ছবি সৌজন্যে : নিজস্ব

গয়ায় পিণ্ডদান করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জনের। আহত হয়ে ভর্তি রয়েছেন ৫ জন। শুক্রবার ভোরে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ডানকুনিমুখী লেনে দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে ডানকুনি থেকে ৯ জনের একটি পরিবার আত্মীয়দের সঙ্গে গয়ায় পিণ্ডদান করে গিয়েছিলেন। পিণ্ডদান পর্ব শেষে শুক্রবার ভোরে ছোটাহাতি করে সিঙ্গুরে ফিরছিল পরিবারটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ জনের। বাকিদের সিঙ্গুর ট্রমা সেন্টার থেকে ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।