
বন্ধ ফ্ল্যাট থেকে বাবা-মা-ছেলের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার জগাছায়া ঋণের টাকা শোধ করতে না পেরেই এই পদক্ষেপ বলে অনুমান পুলিশের। জানা গিয়েছে হাওড়ার জগাছার হাটপুকুর এলাকার একটি ফ্ল্যাট থেকে মঙ্গলবার বছর ৬৫-র বলরাম খাঁ তাঁর স্ত্রী ৫৫ বছরের শেলী খাঁ এবং ২০ বছরের ছেলে সমব্রিত গাঁয়ের দেহ উদ্ধার হয়।
বিষ খেয়ে তিনজন আত্মহত্যা করেছেন বলে অনুমান। জানা গিয়েছে বলরাম খাঁ এলআইসির এজেন্ট ছিলেন শেলি খাঁও পোস্ট অফিসের কর্মী ছিলেন। ছেলে সমরিত অনলাইনে ব্যবসা করতেন।
সকালে একটি ব্যান্ডের কর্মী এসেছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। খাঁ পরিবারের কত টাকা লোন ছিল। লোনের টাকা পরিশোধ করতে না পারায় এই সিদ্ধান্ত কিনা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।








