
২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য ফিচার অ্যাড হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো ফিচার বিদায় নিয়েছে।
এবার তেমনই একটি জনপ্রিয় ফিচার ফিরিয়ে আনছে ফেসবুক। যা ইউজারদের স্মৃতিকাতর করে তুলবে।ফেসবুকের একসময়কার জনপ্রিয় ফিচার পোক। মনে আছে নিশ্চয়ই, যারা ২০১৪ সালের আগে ফেসবুক ব্যবহার করতেন তারা এটি ভালোভাবে মনে করতে পারবেন। বন্ধুদের যখন তখন পোক করা ছিল সেসময়ের ট্রেন্ড।মূলত তরুণ প্রজন্মের মধ্যে তাই এই ফিচারের জুড়ি মেলা ছিল ভার।তবে সময়ের সঙ্গে সঙ্গে মেসেঞ্জার, লাইক ও বিভিন্ন রকমের রিঅ্যাকশন আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে পোক তার গুরুত্ব হারায়। ২০০৪ সালে আত্মপ্রকাশ করা পোক ফিচারটি ২০১৪ সালে সরিয়েও নেওয়া হয়।এখন ইউজাররা সরাসরি ফেসবুক প্রোফাইল থেকেই বন্ধুদের পোক করতে পারবেন।সার্চ করে কিংবা অন্য কোনো পেজ থেকে তাকে খুঁজে পাওয়ারও দরকার নেই। সরাসরিই তা করা যাবে। একই ভাবে আপনাকে কেউ পোক করলে আপনি নোটিফিকেশন পাবেন। তাছাড়া এবার নানা ইমোজি ব্যবহার করারও সুযোগ থাকছে। বলা হচ্ছে নিশ্চিত ভাবেই এই ফিচার পুরোনো ইউজারদের নস্ট্যালজিয়া ফেরাবে।পাশাপাশি তা আকর্ষণ করবে নতুন প্রজন্মকেও। আর সেটাই লক্ষ্য মেটার।
আরও বেশি করে জেন জেডকে ফেসবুকের প্রতি আকর্ষিত করা। এখন দেখার পালা রিলস, স্টোরিতে বুঁদ থাকা প্রজন্মকে পোক ফিচারটিকে কতটা আকর্ষিত করতে পারে।
