১৭ দিন স্কুলে চলবে মোদীর ছেলেবেলার কাহিনির ছবি!

0
79
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
টানা ১৭ দিন বিভিন্ন স্কুলে চালাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলার কাহিনিতে অনুপ্রাণিত সিনেমা। ছাত্রছাত্রী সেই ছবি দেখবে, প্রধানমন্ত্রীর ছেলেবেলার কাহিনিতে তারাও উদ্বুদ্ধ হবে। সিবিএসই বোর্ডকে সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
একই সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন  এবং নবোদয় বিদ্যালয় সমিতি-কেও এই নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। এই বোর্ডগুলির অধীন স্কুলে দেখানো হবে চলো জীতে হ্যায়। ছবিটিতে প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা সিবিএসই, কেভিএস এবং এনভিএস-এ পৌঁছে গিয়েছে ১১ সেপ্টেম্বর। সেখানে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর অর্থাৎ, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের আগে ১৬ তারিখ থেকে স্কুলগুলিতে সিনেমাটি দেখানো শুরু হবে।
চলবে ২ অক্টোবর পর্যন্ত। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, এই ছবি ছোটদের চরিত্রগঠন, সেবা এবং দায়িত্বভার নিয়ে চিন্তা করতে শেখাবে। সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলনে সহায়তা করবে। ছোটদের অনুপ্রেরণা জোগাবে।