
ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বহু নথি। আগুন নেভাতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ১ দমকলকর্মীর। জানা গিয়েছে, ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে গভীর রাতে আগুন লাগে।
খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকলের ১৮ টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সচিবালয়ের ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট এবং লোকাল ডিপার্টমেন্টে আগুন লেগেছিল। এরকম সুরক্ষিত জায়গায় কীভাবে আগুন লাগল তা নিয়ে উঠেছে প্রশ্ন। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকো ভোররাতে সেনাকে তলব করা হয়েছে। পুলিশ এবং আধা সেনা র্যাবও আগুন নেভানোর কাজে হাত দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছএ। পুলিশ সূত্রে খবর, সচিবালয়ের ওই ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়, শ্রম ও কর্মসংস্থান, অর্থ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রকের অফিস রয়েছে। আগুনে বিপুল বিপুল পরিমাণ নথি, কম্পিউটার ইত্যাদি পুড়ে গিয়েছে।
এই ঘটনার তদন্ত করার জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
