
হাওড়া ব্রিজের কাছে ফুলের বাজারে হঠাৎ করেই আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন।
জানা গিয়েছে ইস্টবেঙ্গল মার্কেটের পাথরের দোকানের ওপরে হোর্ডিং লাগানোর সময় ঝালাইয়ে ফুলকি থেকে প্রথমে একটি দোকানে আগুন লাগে। পরে অন্য দোকানে ছড়িয়ে পড়ে। এরপরেই একের পর দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে এজন্য দমকল কর্মীরা কুলিং প্রসেস সিস্টেম চালু করেছে। গত ১৫ দিনে কলকাতায় অন্তত ২৫টি অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। শেষ ১০ দিনে কলকাতায় ১৮ টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
