ইসরায়েল : নিষেধাজ্ঞার কবলে গ্যাডটের সিনেমা

0
310
cছবি  সৌজন্যে : ইউটিউব 

গাল গ্যাডট,হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ওয়ান্ডার ওম্যান’খ্যাত অভিনেত্রী ইসরায়েলি বংশোদ্ভূত এবং ইসরায়েলের প্রাক্তন সেনা সদস্য ছিলেন। গাজায় ইসরায়েলের নির্বিচারে গণহত্যায় এ অভিনেত্রী নিজের দেশ ইসরায়েলের প্রতি সমর্থনও ব্যক্ত করেন।

যার ফলে বেশ তোপের মুখেও পড়তে হয়েছে তাকে। সাম্প্রতিক সময়ে ,হলিউড ওয়াক অব দ্য ফ্রেমে জায়গা পেয়ে সেই অনুষ্ঠানে হাজির হয়েও প্যালেস্টাইনপন্থীদের প্রতিবাদের মুখে পড়েন তিনি। আর এবার ইসরায়েল ইস্যুতে লেবাননের প্রেক্ষাগৃহে মুক্তিতে বাধা পেল তার সিনেমা। রিপোর্ট অনুসারে,ডিজনির নতুন লাইভ-অ্যাকশন সিনেমা স্নো হোয়াইট লেবাননের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। সিনেমাটিতে ইভিল কুইন চরিত্রে ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাটডের উপস্থিতিই এর একমাত্র কারণ।লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার এ নিষেধাজ্ঞার আদেশ দেন।জানা যায়, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে লেবাননে অসামরিক মানুষ নিহত হওয়ায় দেশের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে এ নিষেধাজ্ঞা কোনো নতুন বিষয় নয়। বৈরুতভিত্তিক মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফিল্মস জানিয়েছে, গ্যাটড অনেক আগে থেকেই লেবাননের ইসরায়েল বয়কট তালিকায় রয়েছেন।সে কারণে তার অভিনীত কোনো চলচ্চিত্রই লেবাননে মুক্তি পায়নি। একই সঙ্গে কুয়েতেও ছবিটি নিষিদ্ধ হয়েছে, এমন কিছু রিপোর্ট প্রকাশ হলেও সেগুলোকে ভুল সংবাদ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে,গাল গ্যাডট একজন প্রাক্তন ইসরায়েলি সেনা ও বরাবরই নিজের দেশের পক্ষে সরব।

২০২৩-এর ৭ অক্টোবর হামাসের হামলার পর তিনি ইসরায়েলের প্রতি তার সমর্থন প্রকাশ করেন। মার্চে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে তিনি বলেন, কখনো কল্পনাও করেন নি যে আমেরিকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ হামাসের হত্যাযজ্ঞকে সমর্থন করবে বা উৎসাহিত করবে।