
দিল্লি বিস্ফোরণের তদন্তে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়েছে। আর এবার দিল্লি পুলিশ স্পেশাল সেলের একটি গোপন রিপোর্টে জানা গেল, ২০০৭ ও ২০০৮ সালে দেশের বিভিন্ন বোমা হামলার সঙ্গে যুক্ত অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি মির্জা শাদাব বেগ ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
শাদাব বেগ ২০০৭ সালে আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্সে বি টেক করেন। তিনি ভারতীয় মুজাহিদিন-র গুরুত্বপূর্ণ সদস্য এবং বহু হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত।
গত ১৮ বছর ধরে পলাতক এই জঙ্গিকে ২০১৯ সালে শেষবার আফগানিস্তানে দেখা গেছে। ২০০৮ সালে ভারতীয় মুজাহিদিন নেটওয়ার্ক ধরা পড়তেই শাদাব পালিয়ে যায়। তাঁর গ্রেফতারের জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা রয়েছে।
