
নাদিয়ার কালীগঞ্জের পলাশী পাড়ায় চার বছরের একটি শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়।
১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি স্থানীয় পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পুলিশের তরফে দ্রুত তদন্তের আশ্বাস মিলতে অবরোধ তুলে দেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরের কালীগঞ্জ থানার মীরাবাজার এলাকায় চার বছরের ওই শিশুকন্যা বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল। সেই সময় কয়েকজন যুবক শিশুটিকে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।
শিশুর চিৎকারে লোকজন ছুটে এলে অভিযুক্তেরা এলাকা ছেড়ে চম্পট দেয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।








