গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National ইরফান হাবিবকে লক্ষ্য করে বালতি-ডাস্টবিন

    ইরফান হাবিবকে লক্ষ্য করে বালতি-ডাস্টবিন

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির আক্রমণের মুখে পড়লেন শিক্ষাবিদ এস ইরফান হাবিব। তাঁর বক্তৃতার মাঝে জলভর্তি বালতি ছুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

    পর ক্ষণে একটি ডাস্টবিনও ছোড়া হয়। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভবনের সামনে ছিলেন ভারতীয় বিজ্ঞানের ইতিহাসবিদ ইরফান। বাম ছাত্র সংগঠন আইসা-র উদ্যোগে সমতা দিবস উপলক্ষে পিপল্‌‌স লিটারেচার ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন ছিলেন।কয়েক মিনিট তিনি বক্তৃতা করেছেন। হঠাৎ শুরু হয় বিশৃঙ্খলা। হাবিবের কথায়, ছাত্র-ছাত্রীদের সামনে কিছু বলার জন্য তাঁকে ডাকা হয়েছিল। প্রায় ২০০ শিক্ষার্থী ছিলেন। প্রায় ২০ মিনিট বলেছেন, সেই সময় পিছনের পাঁচিল থেকে তাঁর দিকে বালতিভর্তি জল ছুড়ে দেন কেউ। কয়েক সেকেন্ডের জন্য অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন শিক্ষাবিদ এস ইরফান হাবিব। তবে তার পরে আবার তিনি বলেছেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন,বালতি-সহ জল ছোড়া হয়েছিল হাবিবের দিকে। বালতিটি কিছুটা দূরে গিয়ে পড়ে। প্রবীণ ইতিহাসবিদের গা ভিজে যায়।আইসার দাবি, এমন ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে রয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এবিভিপি।

    তাদের কয়েক জন সদস্য অনুষ্ঠান ভন্ডুল করার জন্য এই পন্থা নিয়েছিলেন। যদিও এবিভিপি ওই অভিযোগ নস্যাৎ করেছে। সংগঠনের দিল্লি রাজ্য সম্পাদক সার্থক শর্মা বলেছেন, তাঁদের সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ ভিত্তিহীন এবং ভুয়ো। বাম সংগঠন মানেই ভুয়ো খবর ছড়ানোর ওস্তাদ।