
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে অ্যাসিড মারার হুমকি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে বাইরুইপুরে ৩ যুবকের বিরুদ্ধে। অভিযোগ দুটো স্কুটি করে চম্পাহাটি সুশীলকর কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রীকে তুলে নিয়ে যায় ৩ যুবক।
গুরুতর জখম অবস্থায় রাতেই তরুণীকে পরিবারের লোকজন উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যায়। এরপরেই শাশ্বত বৈদ্য সহ ৩ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। জানা গিয়েছে শাশ্বতর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নির্যাতিতার। সম্প্রতি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তাঁর ওপর হুমকি দিতে শুরু করে।
কলেজ যাওয়ার পথে রোজই উক্তক্ত করত। গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।









