নিউরোসার্জারিতে চালের দানার মত ব্রেন রোবট

0
129
ছবি সৌজন্যে : এক্স

চালের দানার আকারের সমান এক ক্ষুদ্র রোবট তৈরি করেছেন গবেষকরা, যা মানুষের মস্তিষ্ক ঘেঁষে চলাচল করতে পারে।নির্মাতাদের দাবি, মানুষের স্নায়বিক অবস্থা নির্ণয় ও চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাবে এটি।

 হোবোত্তে নামের প্যারিসভিত্তিক স্টার্টআপটি আগামী বছর থেকে তাদের এই ক্ষুদ্র রোবটটি মানুষের ওপর পরীক্ষা চালানোর লক্ষ্য নিয়েছে।টেকনোলজিটিকে আরও এগিয়ে নিতে ও পরীক্ষার জন্য এখন পর্যন্ত দু’ কোটি ৭২ লাখ ইউরো অনুদান পেয়েছে স্টার্টআপটি।নতুন টেকনোলজিটিকে বৈপ্লবিক হিসাবে ঘোষণা করেছেন এতে অনুদান দেওয়া বিনিয়োগকারীরা।তাদের দাবি,এন্ডোস্কোপ যেভাবে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ওষুধকে রূপান্তরিত করেছে,ঠিক সেভাবেই মস্তিষ্কের চিকিৎসায় মৌলিক পরিবর্তন আনবে ক্ষুদ্র এসব রোবট।বর্তমানে তুলনামূলকভাবে অপরিণত পদ্ধতির উপর নির্ভর করে নিউরোসার্জারি করেন চিকিৎকরা।যার মধ্যে বিভিন্ন অনমনীয় টুলকে মস্তিষ্কের মধ্যে সরলরেখায় এমনভাবে ঠেলে দেন তারা, যা ঝূকিপূর্ণ হতে পারে।এসব রোবট চালের দানার আকারের সমান এবং এগুলোকে কেবল তিন মিলিমিটার চওড়া ছোট গর্তের মাধ্যমে প্রবেশ করানো হয় মাথার খুলিতে।এসব ক্ষুদ্র রোবট তখন মস্তিষ্কের বাইরের ভাঁজ অনুসরণ করে আকাবাঁকা পথে চলাচল করতে পারে।এভাবে, এগুলো মস্তিষ্কের এমন সব জায়গায় পৌঁছাতে পারবে যেখানে পৌঁছানো কঠিন।যার মানে হচ্ছে, এসব রোবট নিউরোসার্জিক্যাল সূঁচ বা ইলেকট্রোডের মতো বাজারে এরইমধ্যে থাকা প্রচলিত বিভিন্ন টুলের তুলনায় কম ক্ষতিকর হবে।

এসব রোবটে একটি ছোট আকারের ইঞ্জিন রয়েছে, যাতে এরা টিস্যুর মধ্য দিয়ে চলাচল করতে পারে। পাশাপাশি এগুলোকে ডিজাইন করা হয়েছে একটি নির্দেশিত পথ অনুসরণ করে চলার জন্য, যা ঠিক করে দেবেন একজন নিউরোসার্জন।