সরকারি আইনজীবী-তৃণমূল নেতার গ্রুপ ছবিতে অস্ত্রধারী

0
249
ছবি সৌজন্যে : নিজস্ব
সরকারি আইনজীবী তথা কৃষ্ণনগরের তৃণমূল নেতার গ্রুপ ছবিতে অস্ত্রধারীর ছবি ঘিরে তোলপাড়। সরকারি আইনজীবী তথা তৃণমূল নেতার পিকনিকে গ্রুপ ফটোয় কিভাবে অস্ত্রধারী ঢুকে পড়ল তা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি।
ভাইরাল ওই ভিডিওয় কৃষ্ণনগরের তৃণমূল নেতা তথা কৃষ্ণনগর জেলা আদালতের সরকারি আইনজীবী রাজা দুবের সঙ্গে গ্রুপ ফটোয় পিস্তল হাতে এক যুবককে দেখা যাচ্ছে। জানা গিয়েছে বুধবার কৃষ্ণনগরের জলঙ্গি নদীর পাশে শম্ভুনগর এলাকায় দলবল নিয়ে পিকনিকে গিয়েছিলেন রাজা দুবে। যদিও রাজা দুবের অভিযোগ এডিট করে ছবিটি ভাইরাল করে বদনাম করার চেষ্টা করেছে বিরোধীরা।
বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ।