
জঙ্গিযোগের অভিযোগে একজন গাইডকে আটক করেছে পুলিশ। এক তরুণের অভিযোগের ভিত্তিতে গন্দেরওয়াল থেকে আয়াজ আহমেদ জঙ্গল নামের ওই গাইডকে আটক করেছে।
ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক পহেলগাও জঙ্গিহানার সঙ্গে যুক্ত। জানা গিয়েছে, সন্দেহভাজন এক জঙ্গির সঙ্গে কথা হয়েছিল ওই তরুণীর। আসলে তিনি নাকি ঘোড়া নিয়েই ভ্যালিতে যাচ্ছিলেন।
আর ওই ব্যক্তিই তাকে তার ধর্ম কী জিজ্ঞেস করেছিল। ইতিমধ্যে হামলাকারী চার জঙ্গির ছবি প্রকাশিত হয়েছে। এছাড়া এক গাইডের ছবিও ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখেই তিনি পুলিশকে একথা জানিয়েছেন।
