
আট বছর আগে প্রথমবারের মতো পেছনের দিকে ঘুরে লাফ দিয়েছিল বস্টন ডায়নামিক্সের অ্যাটলাস নামের একটি দু পায়ের রোবট। অবিশ্বাস্য ভারসাম্য ও নির্ভুলভাবে লাফ দিয়ে ওই সময় সবাইকে রীতিমতো চমকে দিয়েছিল রোবটটি।এবার শেনজেনভিত্তিক রোবোটিক কোম্পানি ইঞ্জিনএআই রোবোটিক্স নিজেদের প্রথম হিউম্যানয়েড রোবট সামনে এনেছে, যা সামনের দিকে ঘুরে লাফ দিতে পারে।
এমন চমকপ্রদ সাফল্যের জন্য যে কোনও রোবটের সুনির্দিষ্ট ভারসাম্য,উন্নত চাক্ষুষ উপলব্ধি ও সঠিকভাবে ওঠা-নামা নিয়ন্ত্রণের জ্ঞান থাকা প্রয়োজন,যা সম্ভব হয়েছে জটিল যান্ত্রিক ও অ্যালগরিদমিক বিভিন্ন সিস্টেমের নিখুঁত সমন্বয়ের মাধ্যমে। বল চার মাস আগে এ হিউম্যানয়েড রোবটটি লঞ্চ করে ইঞ্জিনএআই। সামনের দিকে ঘুরে লাফ দিতে পারা পিএম জিরো ওয়ান নামের এ রোবট বাজারে এসেছে ডিসেম্বরে। গত মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০২৫ প্রযুক্তি প্রদর্শনীতে পিএম জিরো ওয়ান রোবটের আরও পরিমার্জিত ও উন্নত ভার্সন দেখিয়েছে কোম্পানিটি। বলা হচ্ছে হিউম্যানয়েড রোবটটি উচ্চতায় সাড়ে চার ফুট ও এর ওজন প্রায় ৪০ কেজি। মানুষের মতো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এটি।
বড় পরিসরে বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার সক্ষমতাও সমর্থন করে এতে, যা রোবটটিকে আদর্শ করে তুলেছে বিভিন্ন গবেষণায় প্রয়োগের জন্য।উন্নত এ হিউম্যানয়েড রোবটটি চাইলে কিনতেও পারবেন গ্রাহকরা। অন্যদিকে নরওয়েভিত্তিক কোম্পানি ওয়ান এক্স টেকনোলজিস সম্প্রতি তাদের বিস্ময়কর প্রাণবন্ত নিও গামা রোবট লঞ্চ করেছে, যাকে ঘরের কাজ করানোর জন্য ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।







