গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National সইফের শিরদাঁড়ায় ছুরি গেঁথে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত               

    সইফের শিরদাঁড়ায় ছুরি গেঁথে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত               

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সইফ আলি খানের শিরদাঁড়ায় ছুরি আটকানোয় সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হচ্ছিল। এমনটাই জানিয়েছেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের নিতিন দাঙ্গে। বৃহস্পতিবার ভোরে হাত, ঘাড়, পিঠে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় সইফ আলি খানকে।

    অভিনেতার চিকিৎসক জানিয়েছেন, আঘাত বেশ গুরুতর ছিল। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। আইসিইউ-তে রাখা হয়েছে সইফ আলি খানকে। চিকিৎসক নিতিন দাঙ্গে বলেছেন, শিরদাঁড়ায় গুরুতর চোট রয়েছে সইফ আলি খানের। শিরদাঁড়ায় গেঁথে ছিল ছুরি। অস্ত্রোপচারের মাধ্যমে সেই ছুরি বার করা হয়েছে। ছুরি আটকে থাকার ফলে শিরদাঁড়া থেকে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হচ্ছিল।চিকিৎসক আরও বলেছেন, ঘাড় ও হাতের চোটও যথেষ্ট গুরুতর ছিল। প্লাস্টিক সার্জারি করা হয়েছে সেই আঘাতে। অভিনেতা এখন বিপন্মুক্ত ঠিকই। কিন্তু প্রতি মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে। অন্যদিকে সইফ আলি খানের সহযোগী দলের সদস্যদের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, অভিনেতার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপন্মুক্ত। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকেরা সব সময় নজর রাখছেন।

    পরিবারের সমস্ত সদস্য নিরাপদে রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।অভিনেতার সহযোগী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে তাঁর ভক্ত-অনুরাগীদের পাশাপাশি চিকিৎসকদেরও।