
দুর্গাপুরকাণ্ডের মধ্যেই বিশেষভাবে সক্ষম ধর্ষণের অভিযোগ উঠেছে কলকাতার বন্দর এলাকার নাদিয়ালে। তদন্তে নেমে শনিবার সকালেই গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে শুক্রবার রাতে বাড়িতে একাই ছিলেন বিশেষভাবে সক্ষম ওই মহিলা। সেই সুযোগে নির্যাতন চালায় অভিযুক্ত। প্রথমে ভয়ে কাউকে কিছু না জানালেও পরে পরিবারকে বিষয়টি জানালে নাদিয়াল থানায় অভিযোগ দায়ের হয়। চিঠি লিখে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। এরপরেই তদন্তে নেমে অভিযুক্তকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।
