
পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে চশমার সঙ্গে স্পাই ক্যামেরা লাগিয়ে ছবি তোলার অভিযোগ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার ধৃত ওই যবকের নাম অভিশিত কর।
তিনি ভুবনেশ্বরের বাসিন্দা। উল্লেখ্য, জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। প্রবেশপথে মুখে বড় বোর্ডে সেই সতর্কবার্তা উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, পুরীর মন্দিরের মধ্যে মোবাইল নিয়ে যাওয়াও নিষিদ্ধ। পুরীর পুলিশ সুপার সুশীল মিশ্র বলেছেন, এক যুবক চশমার মধ্যে লুকানো ক্যামেরা ব্যবহার করে মন্দিরের ভিতরে ভিডিও করার চেষ্টা করছিলেন। তার চশমা বাজেয়াপ্ত করা হয়েছে।
কেন ওই যুবক ভিডিও তুলছিলেন তা এখনও স্পষ্ট নয়। নিছক মজা বা ব্যক্তিগত সংগ্রহের জন্য না কি এর নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।








