গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বিহারে এনকাউন্টারে নিহত এক মাওবাদী

    বিহারে এনকাউন্টারে নিহত এক মাওবাদী

    0
    61
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বছরের শেষ দিন এনকাউন্টারে নিহত হলেন মাওবাদীদের শীর্ষনেতা দয়ানন্দ মালাকার ওরফে ছোটু। তিনি উত্তর বিহারের কেন্দ্রীয় জোনাল কমিটির সেক্রেটারি ছিলেন। তার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা।

    পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় স্পেশ্যাল টাস্ক ফোর্স এসটিএফ-এর কাছে খবর আসে একদল মাওবাদী বেগুসরাইয়ে আশ্রয় নিয়েছেন। তারপরই সেখানে অভিযানে যায় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হয়।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা পালানোর চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। এক পুলিশ আধিকারিকের দাবি, তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন মাওবাদীরা। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে গুরুতর আহত হন দয়ানন্দ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।