গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National চেনাবে মেগা বাঁধ প্রকল্প, জারি ৫,১২৯ কোটি টেন্ডার

    চেনাবে মেগা বাঁধ প্রকল্প, জারি ৫,১২৯ কোটি টেন্ডার

    0
    44
    ছবি সৌজন্যে : এক্স
    সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের পর পাকিস্তানকে কার্যত বার্তা দিয়ে জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর উপর একটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্র।
    বহুদিন ধরে পরিকল্পনায় থাকা সওয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্পে এবার বাস্তব অগ্রগতি শুরু হয়েছে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন রামবন জেলায় চেনাব নদীর উপর এই প্রকল্প নির্মাণের জন্য ৫ হাজার ১২৯ কোটি টাকার টেন্ডার জারি করেছে। এই টেন্ডার ঘিরে প্রশাসনিক তৎপরতা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের পর নয়াদিল্লি এবার চুক্তির আওতায় ভারতের প্রাপ্য জলসম্পদ ব্যবহারে আরও আক্রমণাত্মক অবস্থান নিতে চলেছে।
    সওয়ালকোট প্রকল্প থেকে ১ হাজার ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে। ড্যাম, টানেল ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের জন্য বিড জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আগামী ১২ মার্চ থেকে, যা চলবে ২০ মার্চ পর্যন্ত। টেন্ডারের শর্ত অনুযায়ী, জমা দেওয়া বিড ১৮০ দিন পর্যন্ত বৈধ থাকবে।