বিএনপিকে বন্ধুত্বের বার্তা ভারতের

0
129
ছবি সৌজন্যে : এক্স

বাংলাদেশের প্রয়াত এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার স্মৃতির প্রতি সরকারের তরফে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সকালে তিনি দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন অফিসে গিয়ে প্রয়াত বিএনপি নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

হাইকমিশন অফিসে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। খবর, এরপর শোক বইয়ে‌ তিনি ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেছেন।‌ এর আগে ঢাকায় খালেদার অন্তেষ্টি অনুষ্ঠানে ভারত সরকারের তরফে যোগ দিয়েছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ‌তিনি খালেদা পুত্র তথা বিএনপি’র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন। ‌তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে‌ নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণা করেছেন।কূটনৈতিক মহল মনে করছে, খালেদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছে ভারত। অন্যদিকে,ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্ত রাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

একইসঙ্গে জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপড়েন কমবে কিনা, তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শও দিয়েছেন তিনি। তৌ‌হিদ হোসেন বলেছেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল। কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন।