ওড়িশায় আটক হুগলির পরিযায়ী শ্রমিক 

0
409
ছবি সৌজন্যে : নিজস্ব

ওড়িশার ঝারসুগুডায় কাজ করতে গিয়ে বাঙ্গালদেশি সন্দেহে আটক হুগলির পরিযায়ী শ্রমিক দেবাশিস দাস। ১৪ জুন এক সংস্থার হয়ে কাজে গিয়েছিলেন হুগলির চুঁচুড়া ২ নং রবীন্দ্রনগরের বাসিন্দা দেবাশিস দাস।

তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। বিভিন্ন প্রজেক্টে ফায়ার সিস্টেমের কাজ করেছেন তারা। তার অভিযোগ, ওড়িশার স্থানীয় পুলিশ তাদের হেনস্থা করেন। তাদের কাজের যায়গা থেকে অন্য জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়। কি কি ডকুমেন্ট আছে তা দেখতে চাওয়া হয়। যদিও সমস্ত ডকুমেন্ট দেখালেও ছাড়া হয়নি। ফোন কেরে নেওয়া হয়। বাড়ি বা কোম্পানির ঠিকাদারের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।

পশ্চিমবঙ্গের কথা বলায় বাংলাদেশি সন্দেহে চরম হয়রানী করা হয় বাংলার পরিযায়ী শ্রমিকদের। অবশেষে বাড়ি ফিরে আসেন ওই পরিযায়ী শ্রমিক।