গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Howrah বালিতে গলায় ছুরি ঠেকিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন

    বালিতে গলায় ছুরি ঠেকিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন

    0
    260
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হাওড়ার বালিতে ফাঁকা বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক সুকুরু দাস ওরফে চিংড়ি-কে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।

    নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে বাড়িতে ঢোকে অভিযুক্ত। এরপর গলায় ছুরি ঠেকিয়ে ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় সুকুরু বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত। বাড়িতে বাবা-মা আসায় কান্নাকাটি করতে থাকে নাবালিকা। তাকে জিজ্ঞাসা করতেই গোটা ঘটনা পরিষ্কার হয়ে যায় পরিবারের সদস্যদের কাছে।

    এরপর বালি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আদালতে তোলার পর তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।