
পাখি দেওয়ার নামে নাবালিকা নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার হারুড পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। নাবালিকাকে নির্যাতনের ঘটনায় বছর ৪৮ র এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তের বিরুদ্ধে পকসো ৬ ধারায় মামলা করা হয়েছে। জানা গিয়েছে, ওই নাবালিকার পরিবার যখন চাষের জমিতে ধান কাটতে গিয়েছিল, তখনই ওই অভিযুক্ত নাবালিকাকে পাখি দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়েছে। এরপরেই নাবালিকার ওপর নির্যাতন করে বলেই অভিযোগ উঠেছে। বাড়িতে ফিরে পরিবারের কাছে নাবালিকা পুরো বিষয়টি জানিয়েছে।
এরপর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে হারুড পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৪৮ বছরের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ৬ ধারায় মামলা করা হয়েছে।









