
শ্রীনগরের ডাল লেকে শনিবার সকালে ক্ষেপণাস্ত্রের মতো একটি বস্তু উড়ে এসে পড়েছে। তারপরই শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রশাসন সূত্রে খবর, শ্রীনগরের ডাল লেক থেকে ওই বস্তুটি তুলে নিয়ে গেছে নিরাপত্তারক্ষী বাহিনী। সেটি ক্ষেপণাস্ত্র কি না, তা খতিয়ে দেখা সুচ্ছে। আরও খবর, শ্রীনগরের উপকণ্ঠে লাসজনে আরও একটি সন্দেহজনক বস্তু পেয়েছে সেনাবাহিনী। সেটাও পরখ করে দেখা হচ্ছে। শুক্রবার রাজস্থানের জয়সলমীরের গ্রামে বোমার মতো দেখতে বস্তু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। ওই বস্তুটিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে খবর দেন তাঁরা। সেনবাহিনী এসে দ্রুত খালি করে দিয়েছিল এলাকা।







