নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

0
107
ছবি সৌজন্যে :ফেসবুক
বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানিয়ে  প্রধান উপদেষ্টা বলেছেন, যে আদর্শে বেগম রোকেয়া নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়, আজকে যে চারজন পুরষ্কার পেলেন তারা রোকেয়ার সেই পথে জাতিকে এগিয়ে দিলেন। এটি আরো একটি পুরস্কার না, এটা যুগান্তকারী পুরস্কার।
তারা বাংলাদেশকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে। তারা শুধু বাংলাদেশের না, তারা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে। আজকের আয়োজনে শুধু বেগম রোকেয়াকে স্মরণ নয়, বরং ব্যর্থতা খুঁজে বের করা প্রয়োজন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ১০০ বছর পার হলেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারা যায়নি। এটা দুর্ভাগ্য।