গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International চিনে বাদুড়ের দেহে মিলল নতুন করোনা ভাইরাস   

    চিনে বাদুড়ের দেহে মিলল নতুন করোনা ভাইরাস   

    0
    117
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    চিনে বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধানের পরই বাড়ছে উদ্বেগ। জানা গিয়েছে, এই নতুন ভাইরাসের নাম এইচকেইউ ৫-সিওভি-২। প্রাথমিক পরীক্ষায় পরিষ্কার হয়ে গিয়েছে, সম্ভবত এই ভাইরাস মানুষের শরীরকেও সংক্রমিত করার ক্ষমতা রাখে।

    কেননা এদের সেল-সারফেস প্রোটিনের গঠন অবিকল সার্স-কোভ-২-এর মতোই! সেল নামের এক বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। ব্যাট উওম্যান নামে পরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলির নেতৃত্বে এক গবেষক দল ওই গবেষণা চালিয়েছে। আর তারপরই গুয়ানঝাউয়ের গবেষণাগারে আবিষ্কৃত হয়েছে নয়া করোনা ভাইরাস।

    ২০১৯ সালের শেষ দিকে চিন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মারণ করোনা ভাইরাস। যার কবলে পড়ে গোটা বিশ্বে ৭০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে ভয় বাড়াচ্ছে এই নতুন ধরনের করোনা ভাইরাস।