গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাংলাদেশে নির্বাচনের চার দিনের মধ্যেই নতুন সরকার

    বাংলাদেশে নির্বাচনের চার দিনের মধ্যেই নতুন সরকার

    0
    72
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। তার তিন-চার দিনের মধ্যেই সরকার গঠন হয়ে যাবে।এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম।

    খবর, ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে শফিকুল জানিয়েছেন, নির্বাচনের পর পরই সাংসদেরা শপথ গ্রহণ করবেন এবং তারপর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে।ইউনূস সরকারের উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন,নির্বাচনের পরে ১৮০ দিন অন্তর্বর্তিকালীন সরকারের ক্ষমতায় থাকা নিয়ে যা রটেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

    তাঁরা প্রথম থেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে,জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ক্ষমতা হস্তান্তর করে দেবেন। সাধারণ মানুষকে তাই গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।