গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National চন্দ্রভাগায় নয়া প্রকল্পের, আরও বিপাকে পাকিস্তান

    চন্দ্রভাগায় নয়া প্রকল্পের, আরও বিপাকে পাকিস্তান

    0
    66
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সিন্ধু চুক্তি স্থগিতের মাঝেই চন্দ্রভাগা নদীর উপর নয়া জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, কিস্তয়াড়ার চন্দ্রভাগার উপর যে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে তা হল দুলহস্তী স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্প।

    নতুন এই প্রকল্পের মাধ্যমে উৎপাদিত হবে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ। পরিবেশ মন্ত্রকের অধীনে বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি চলতি মাসের শুরুতে দুলহস্তী স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ৩ হাজার ২০০ কোটি টাকা। পরিবেশ মন্ত্রকের অনুমোদনের জেরে নির্মাণ সংক্রান্ত দরপত্র শীঘ্রই প্রকাশ করা হবে।

    দরপত্র প্রকাশের মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বরাত দেওয়া হবে কোনও সংস্থাকে।জানা যাচ্ছে, এই প্রকল্পের অনুমোদনের আগে কেন্দ্রীয় প্যানেলের বৈঠকে সিন্ধু চুক্তির প্রসঙ্গও উঠে আসে। ভারত ও পাকিস্তানের মধ্যে চন্দ্রভাগার জল ভাগ হওয়ার এই চুক্তি পহেলগাঁও হামলার পর থেকে স্থগিত করেছে সরকার। চুক্তি স্থগিত থাকলেও প্যানেলের দাবি,অতীতের চুক্তি অনুযায়ীই এই নতুন জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা হয়েছে।