
আর্বজনার স্তূপে বালতিতে এক সদ্যোজাত উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে তপসিয়া এলাকায়। শুক্রবার রায়চরণ পাল লেনের আর্বজনা ফেলার জায়গায় একটি বালতি পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা।
তাতে সন্দেহ হয় তাদের। কাছে যেতেই দেখেন বালতিতে রয়েছে একটি সদ্যোজাত। স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা খবর দেন থানায়। তপসিয়া থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। এরপরই ঘটনার নেপথ্যে কে বা কারা, তা জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
তবে একটি সূত্র বলছে এক যুবক ও যুবতী বাইকে করে এসে বালতিটি ফেলে গিয়েছে। আপতত যুগলের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
