
পাক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টায় পাঞ্জাবের পাঠানকোটে বিএসএফ-র হাতে গ্রেফতার হয়েছেন এক পাক অনুপ্রবেশকারী। বিএসএফের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি।
তারপরই বিষয়টি নজরে পড়ে সীমান্তরক্ষী বাহিনীর। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রথমে তাঁকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে নারোট জয়মাল সিংহ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পহেলগাঁও কাণ্ড এবং ভারত-পাক সামরিক সংঘাতের পর জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং দেশের নানা অংশে ভারত পাক সীমান্তে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। মাসখানেকের মধ্যে বেশ কয়েক বার ভারত-পাক সীমান্তে অনুপ্রবেশ আটকেছে বিএসএফ।






