
স্বেচ্ছাচারিতার পাঁচালি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালিকে এভাবেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু আরও বলেছেন, সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালি মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন। এবং বিজেপি বলবে বলবে এটা জলাঞ্জলির পাঁচালি।
পশ্চিমবঙ্গ, বাংলার গৌরব, সংষ্কৃতি, মায়ের সম্মান, কন্যার সুরক্ষা, মুখ্যমন্ত্রীর হাতেই, জলাঞ্জলি হয়েছে। এর উত্তর অভয়ার বাবা-মা সঠিকভাবে দিতে পারবেন। তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি, যথা সময়ে রাজ্যস্তরে ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করা শুধু নয়, ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে, মুখ্যমন্ত্রী ১১, ১৬, ২১ এর বাজেটে, ডিপার্টমেন্টাল বাজেটে, কী কমিট করেছেন, আর কী করেছেন, বিজেপি জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভা-তে, উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত এমএলএ-দের বিরুদ্ধে, বিজেপি চার্জশিট দাখিল করবে।
শুভেন্দু বলেছেন, প্রয়াত রতন টাটা যেটা বলে গেছেন, সেটাই সঠিক। যে ট্রিগার মাথায় রেখে তাঁকে রাজ্য থেকে তাঁড়ানো হয়েছে। মমতা বন্দোপাধ্যায়কে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না।






