গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ‘পঞ্চায়েত ৫’ কবে আসছে

    ‘পঞ্চায়েত ৫’ কবে আসছে

    0
    256
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    পঞ্চায়েত দেখে ফুলেরা গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক হয়তো খুঁজে পাওয়া যাবে না।পর পর তিন সিরিজে ছক্কা হাঁকিয়ে এবার ফের একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরেছেন সচিবজি জীতেন্দ্র তিওয়ারি। চতুর্থ সিজনে গল্পের প্রেক্ষাপট ফুলেরা গ্রাম পঞ্চায়েতের ভোট।

    যেখানে প্রধান মঞ্জু দেবী নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। কারণ ভোটের ময়দানে এবার তার প্রতিদ্বন্দ্বী ক্রান্তি দেবী।মঞ্জু বনাম ক্রান্তির লড়াই ভোটযুদ্ধে জর্জরিত সহজ-সরল ফুলেরা যেন এবার আরও পরিণত। ক্রান্তির জিত আর মঞ্জুর হারে যেন দর্শকদের মাথায় বাজ পড়েছে! ভোটে জিতে মঞ্জু বনাম ক্রান্তির লড়াই কোনদিকে গড়াবে, চতুর্থ সিজন শেষ হওয়ার পর থেকেই সেই কৌতূহল সবার মধ্যে।এরমধ্যেই নির্মাতারা জানিয়েছেন, আরও একবার ফুলেরায় আসার জন্য প্রস্তুত হোন। নতুন সিজন নিয়ে আসছেন।সেই পোস্টারেই তারা জানিয়েছেন, পঞ্চায়েত ফাইভ মুক্তি পাবে ২০২৬ সালে।

    নির্মাতারা জানিয়েছেন, সেই প্রেক্ষাপটেই এগোবে গল্প। নতুন সিজনে সচিবজির সঙ্গে রিংকির প্রেম কোনদিকে গড়ায়, সেটাও নজরে থাকবে দর্শকদের।কারণ দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, রিংকি সানভিকা জীতেন্দ্রকে চুমু খেতে চাননি, তাই চিত্রনাট্য বদলাতে হয়েছিল।এবার কি জুটির রোম্যান্স দেখতে পাবেন দর্শকরা?