
বাঘাযতীনের পর এবার পানিহাটিতে ভাঙল নির্মীয়মাণ বহুতলের একাংশ। পানিহাটির মহাজাতি নগরে নির্মাণের সময় বহুতলে বিপত্তি ঘটে।
অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে বাড়িতে খেলার সময় দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের দেউলায়। ঘটনায় জখম হয়েছে তার বোন। জানা গিয়েছে সকালে কাপড়ের দোলনা বানিয়ে বাড়িতেই খেলছিল দুই বোন। সেই সময় হঠাৎ করেই ভেঙে পড়ে দেওয়াল।
গুরুতর জখম অবস্থায় অনুষ্কা এবং অঙ্কিতাকে হাসপাতালে নিয়ে গেলে বছর ৫-র অনুষ্কা মণ্ডলকে মৃত বলে জানায় চিকিৎসকররা। গুরুতর জখম অঙ্কিতাকে কলকাতায় রেফার করা হয়েছে।
