গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk বৃষ্টি-বন্যা-ধসে বিপর্যস্ত দেশের একাংশ 

    বৃষ্টি-বন্যা-ধসে বিপর্যস্ত দেশের একাংশ 

    0
    173
    A part of the country affected by rains floods and landslides
    A part of the country affected by rains floods and landslides
    কোথাও বন্যা, কোথাও আবার জলের তোড়ে সেতু ভেঙে পড়েছে। কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল।
    কোথাও ধস নামছে। এমনই ছবি ধরা পড়েছে বিহার-হিমাচল প্রদেশ থেকে গুজরাট, অসমে।গুজরাটের জুনাগড়ে ১ জুলাই থেকে অতি ভারী বৃষ্টির কারণে মাংরোল এবং কশোদের ১০৭টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি কমে গেলেও জমে থাকা জলে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। সুরাটের বালেশ্বর গ্রামের অবস্থা শোচনীয়।তিন-চার দিন ধরে এই গ্রাম জলের নীচে।রাজস্থানেরও বিভিন্ন অংশে ভারী বৃষ্টির কারণে নাজেহাল অবস্থা। জয়পুরে পরিস্থিতি ভয়াবহ। শহরের নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ায় সেখান থেকে বাসন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। শহরের রাস্তায় ৩-৪ ফুট জল জমে গিয়েছে। বিহারের পরিস্থিতিও ভাল নয়। কয়েক দিনে বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে।কৈমুর জেলায় ভারী বৃষ্টির কারণে হাসপাতাল জলমগ্ন হয়ে পড়েছে। নীচু এলাকাগুলিতে গঙ্গার জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে, হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির কারণে চণ্ডীগড়-মানালি হাইওয়ের অনেক জায়গায় ধস নেমেছে। অসমেও বন্যার পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বাড়ছে মৃত্যুও।কাজিরাঙা জাতীয় উদ্যানের অধিকাংশ এলাকাই জলের তলায় চলে গিয়েছে।