‘পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়’ : বিদেশ মন্ত্রক

0
23
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
পাসপোর্ট শুধুমাত্র বিদেশ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়। বিদেশমন্ত্রকের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের চাঞ্চল্যকর মন্তব্যে ব্যাপক বিতর্ক দানা বাঁধল। বিদেশমন্ত্রকের এক আধিকারিক বলেছেন, পাসপোর্ট প্রাথমিকভাবে আন্তর্জাতিক ভ্রমণের জন্য একটি জরুরি নথি।
এর অর্থ হল, কেবলমাত্র পাসপোর্ট থাকলেই তা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না। বিদেশমন্ত্রকের এই মন্তব্য একটি দ্বন্দ্বের জন্ম দিয়েছে, কারণ অ-নাগরিকদের পাসপোর্ট দেওয়া হয় না। যদিও এই বিষয়ে একটি ব্যাখ্যায় বলা হচ্ছে, পাসপোর্ট ব্যক্তির কাছে থাকলেও তা আদতে ব্যক্তির সম্পত্তি নয়।
পাসপোর্টে সে কথা লেখাও থাকে— ভারত সরকারের সম্পত্তি। সরকার নির্দেশ দিলে ফেরত দিতে হবে। চলতি বছরের শুরুতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত শুনানির সময় সুপ্রিম কোর্ট নিশ্চিত করে, আধার নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এটি একটি পরিচয়পত্র। ভোটার আইডি কার্ডকেও নাগরিকত্বের প্রমাণপত্র গণ্য করা হয় না। এটি মূলত পরিচয় ও বাসস্থানের একটি নথি। নির্বাচনের সময় ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেয়।