
বারুইপুরে বাইকের রেসিং চলাকালীন তার ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক পথচারী। মৃত জয়ন্ত মণ্ডলের বয়স ৫০ এর কাছাকাছি বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই ঘাতক গাড়ির চালক কে আটক করেছে বারুইপুর থানার পুলিশ, সেই সঙ্গে আটক করেছে ঘাতক গাড়িটিকে।
ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষী তলা এলাকায়, সূত্রের খবর রাস্তা দিয়ে যাচ্ছিলেন জয়ন্ত মণ্ডল নামে ওই ব্যক্তি। পিছন থেকে বেপরোয়া গতিতে একটি রেসিং বাইক এসে ধাক্কা মারে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পড়ে যায় ওই ব্যক্তি। অবস্থা বেগতিক দেখে বাইক বাইক নিয়ে পালাতে যায় ওই বাইক চালক, তখনই এলাকার বাসিন্দারা ওই বাইকটিকে ধরে ফেলেন।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ঘাতক বাইক সহ বাইক আরোহীকে পুলিশের হাতে তুলে দেওয় হয়। গুরুতর আহত অবস্থায় জয়ন্ত মণ্ডল কে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।









