গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata অভিষেকের নাম ভাঙিয়ে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, গ্রেফতার অভিযুক্ত

    অভিষেকের নাম ভাঙিয়ে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, গ্রেফতার অভিযুক্ত

    0
    62
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে বিধানসভা ভোটের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতানোর অভিযোগে শেখ নাজমুল হোদা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
    গোপন সূত্রের খবর পেয়ে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ধৃতকে জেরা করে চক্রের সঙ্গে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নিজেকে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিশ্বাস করাতেন। দাবি করতেন, তিনি তৃণমল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন। সেই প্রভাব খাটিয়েই আগামী বছরের বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে পারবেন বলে একাধিক জনের কাছ থেকে টাকা তোলার চেষ্টা করেন। বিষয়টি দলের নেতৃত্বর কানেও আসে। সূত্রের খবর, দলের তরফে পুলিশকে জানানো হয়েছিল। সেই মতো পুলিশ ফাঁদ পেতেই হাতেনাতে পাকড়াও করে অভিযুক্তকে। শেক্সপিয়র সরণি থানায় ইতিমধ্যেই প্রতারণা ও জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমে পলিশ জানতে পেরেছে, বেশ কিছু দিন ধরেই নাজমুল সক্রিয় ছিলেন। ফোন কল ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে টিকিটের লোভ দেখাতেন। কত জনের কাছ থেকে টাকা নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
    প্রাথমিক অনুমান, কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তৃণমূল সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, অভিযুক্তের সঙ্গে দলের কোনও যোগ নেই। দলের নাম ব্যবহার করে প্রতারণা করা হলে আইনি পথে কড়া ব্যবস্থা নেওয়া হবে।