রেগে গেলেই মানুষের আসল রূপ : অনন্যা

0
197
ছবি সৌজন্যে : এক্স

অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বাবা অভিনেতা চাঙ্কি পাণ্ডে। তবে অভিনয়ে সেভাবে আলোচনায় না থাকলেও প্রেমজীবন নিয়ে বরাবরই আলোচনায় অভিনেত্রী। এ বছর অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম ভাঙার পরে মন ভেঙেছিল অনন্যার।

আবার এই বছরই নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে এখনও মুখ খোলেননি অনন্যা। তবে কেমন প্রেমিক চান, তা নিয়ে খোলাখুলি কথা বলেছেন এ বলিউড তারকা। অভিনেত্রী জানিয়েছেন, মানুষ হিসেবে তিনি খুব আবেগপ্রবণ।কথায় কথায় চোখে জল চলে আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাঁকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে, এটাই শর্ত।অনন্যা বলেছেন, তাঁর সমস্যা সমাধানের প্রয়োজন নেই। তিনি চান, সঙ্গী তাঁর কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চান মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চান।এদিকে মনের মানুষ খুঁজে বেড়ানোর ফাঁকে অভিনয় করে যাচ্ছেন অনন্যা।

নেটিজেনদের বিরূপ সমালোচনার জবাব দিতে বাছবিচার করে সিনেমা হাতে নিচ্ছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল,কল মি বে ওয়েব সিরিজ ও কন্ট্রোল সিনেমায়। নতুন বছরেও হাতে রয়েছে বেশ কিছু সিনেমা।