গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Technology চাঁদের কোল থেকে তোলা সূর্যগ্রহণ-পৃথিবীর ছবি

    চাঁদের কোল থেকে তোলা সূর্যগ্রহণ-পৃথিবীর ছবি

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স

    চাঁদ আবর্তন শেষে ফেরার পথে আর্টেমিস টু মিশনের নভোচারীদের তোলা প্রথম কিস্তি ছবি প্রকাশ করেছে নাসা। এসব ছবিতে চাঁদের দিগন্তে পৃথিবীর অস্তগমন ও মহাকাশ থেকে দেখা অপূর্ব এক সূর্যগ্রহণের দৃশ্য ধরা পড়েছে।প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি আর্থসেট বা, পৃথিবীর অস্তগমন, অর্থাৎ চাঁদের এবড়োথেবড়ো পাহাড়ের আড়ালে আমাদের প্রিয় পৃথিবী ডুবে যাচ্ছে।

    দ্বিতীয় ছবিতে চমৎকার এক সূর্যগ্রহণের দেখা মিলেছে। নভোচারীরা চাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় চাঁদ সূর্যকে ঢেকে ফেলায় তারা এ বিরল দৃশ্যের সাক্ষী হন।এদিকে চাঁদ প্রদক্ষিণ করে নভোচারীরা পৃথিবীর পথে। তবে এসব ছবি ঠিক কোন কোন নভোচারী তুলেছেন তা আলাদা করে জানায়নি নাসা।এই আর্থসেট ছবিটি ১৯৬৮ সালে অ্যাপোলো ৮ মিশনের বিল অ্যান্ডারসের তোলা সেই বিখ্যাত আর্থরাইজ বা পৃথিবীর উদয় ছবির স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।

    সেই অভিযানটিও ছিল চাঁদে মানুষের প্রথম পা রাখার ঠিক আগের বছরের এক প্রস্তুতিমূলক মিশন।মহাকাশের অতল অন্ধকারের বুকে আমাদের এই নীল গ্রহের সেই অসহায় তবে সুন্দর রূপটি এখনও পর্যন্ত পরিবেশ বিষয়ক অন্যতম সেরা আইকনিক ছবি হিসেবে বিবেচিত হয়। নভোচারীরা ছ’ ঘণ্টার ফ্লাইবাই বা চাঁদ আবর্তনের সময় এসব ছবি তুলেছেন,যার মধ্যে এমন সময়ও ছিল যখন তাদের মহাকাশযানটি চাঁদের উল্টো পাশে থাকায় পৃথিবীর সঙ্গে রেডিওসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।