
ব্রিগেডে রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী’র শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিল গোটা ভারতবর্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ, রেখা গুপ্ত-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা তো উপস্থিত ছিলেনই, দেশের ২১টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধীন শাসকজোট এনডিএ।
বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন ব্রিগেডের মঞ্চে। পশ্চিমবঙ্গে একসঙ্গে এত সংখ্যক মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সমাবেশ কার্যত বিরল। ব্রিগেডের মঞ্চে যখন শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন তখন মঞ্চে নজরকাড়া ভাবে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আর তার পাশে রয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর শপথ নিয়েই যখন শুভেন্দু অধিকারী সহ একের পর এক পাঁচ মন্ত্রী যখন সামনে বসে থাকা মুখ্যমন্ত্রীদের দিকে এগিয়ে যাচ্ছেন করজোড়ে তখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই গিয়ে আটকে যাচ্ছেন যোগী আদিত্যনাথের কাছে।
আর যোগী আদিত্যনাথও গেরুয়া উত্তরীয় পরিয়ে সাদরে সম্ভাষণ করেছেন শুভেন্দু অধিকারী সহ অন্য সদ্য শপথ গ্রহণ করা মন্ত্রীদের। মঞ্চে বসে ছিলেন, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এনডিএ-র শরিক দলগুলোর মধ্যে এলজেপি-র রামবিলাশ পাসোয়ান, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।








