গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata ভরসার জায়গা তৈরি হয়েছে, পরিযায়ী রায়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

    ভরসার জায়গা তৈরি হয়েছে, পরিযায়ী রায়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পরিযায়ী শ্রমিকদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বড় ভরসার জায়গা তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    পাশাপাশি তিনি এও মনে করেন এই রায়ে বাংলার প্রতিটি শ্রমিক সম্মান, মর্যাদা ও সাংবিধানিক ন্যায় বিচার পাবেন। বীরভূমের সোনালি বিবিকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। বিষয়টি কলকাতা হাইকোর্টে উঠলে কেন্দ্রের তরফে অনুরোধ করা হয় এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই হাইকোর্ট যেন মামলা না শোনে। সেই আবেদন মেনে নেয় হাইকোর্ট। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের করা মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে।
    সেই মামলার শুনানিতে প্রশ্ন ওঠে কেন নথি-পরিচয় এবং নাগরিকত্ব যাচাই না করে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এনিয়ে আপত্তি তুলে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ সুপ্রিম কোর্টে মামলা করেন। তার ভিত্তিতে শুক্রবার শীর্ষ আদালত কেন্দ্রের জবাবদিহি করেছে।