গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International ৯০ দিন আগেই খামেনেইকে হত্যার ছক, দাবি প্রতিরক্ষামন্ত্রীর

    ৯০ দিন আগেই খামেনেইকে হত্যার ছক, দাবি প্রতিরক্ষামন্ত্রীর

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার পরিকল্পনা হয়ে গিয়েছিল ৯০ দিন আগেই, এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটজ়। 

    শুধু তাই নয় কাটজ় জানিয়েছেন, খামেনেইকে হত্যার সিদ্ধান্ত নিতে গোপনে একটি বৈঠকও করেছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের আবহে ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ় দাবি করেছেন,২০২৬ সালের মাঝামাঝি ইরান আক্রমণ করে খামেনেইকে হত্যা করা হবে, এমনটা প্রাথমিক ভাবে স্থির হয়েছিল। কিন্তু পরিস্থিতি এত দ্রুত বদল হতে শুরু করে যে, ফেব্রুয়ারির শুরুতেই ইরানে হামলার সিদ্ধান্ত নেয় ইজ়রায়েল এবং আমেরিকা। ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ় আরও জানিয়েছেন,২০২৫ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘনিষ্ঠ কয়েক জনকে নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করেন। ওই বৈঠকে নেতানিয়াহু স্পষ্ট নির্দেশ দেন, তাঁদের একমাত্র লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে হত্যা করা।কাটজ়ের আরও দাবি, ওই বৈঠকে স্থির হয়ে গিয়েছিল ২০২৬ সালের মাঝামাঝি অর্থাৎ জুনে এই অভিযান শুরু করা হবে। তবে তাদের এই পরিকল্পনার কথা প্রথমে আমেরিকাকে জানানো হয়নি।

    কারণ, এটাই প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ইজ়রায়েল একা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে।কিন্তু ডিসেম্বরের শেষ থেকে ইরানের পরিস্থিতি এত দ্রুত বদলাতে শুরু করে যে, তখন তাদের পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান নেতানিয়াহু। কারণ, ইজ়রায়েলের সন্দেহ ছিল, ইরানের পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি তাদের অস্তিত্বকে সঙ্কটে ফেলে দিতে পারে।