হাথরসে মৃত্যুমিছিল দেখে প্রাণ হারালেন পুলিশকর্মী 

0
153
A policeman lost his life watching the death march in Hathor
A policeman lost his life watching the death march in Hathor

উত্তরপ্রদেশের হাথরসে মৃত্যুমিছিল দেখে প্রাণ হারিয়েছেন মর্গে কর্তব্যরত এক পুলিশকর্মী। জানা গিয়েছে, হাথরসে পদপিষ্টের ঘটনার পরই এটা মেডিক্যাল কলেজের মর্গে মোতায়েন করা হয়েছিল দুই পুলিশকর্মীকে।

তাঁদের মধ্যে একজন কনস্টেবল রবি কুমার। দুপুর ২টোর পর থেকেই মৃতদেহের সংখ্যা বাড়তে শুরু করেছিল হাসপাতালে মর্গে। হাসপাতালে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল। তাঁদের মধ্যে রবি কুমার এবং তাঁর এক সহকর্মীকে মোতায়েন করা হয়েছিল মর্গের সামনে।কিম্তু চোখের সামনে এত মৃত্যু, রক্ত, আর্তনাদ দেখে নিজেকে সামলাতে পারেননি রবি কুমার। তাঁর সহকর্মী জানিয়েছেন, হাসপাতালের মর্গে যখন মৃতদেহের সংখ্যা বাড়ছিল, রবি কুমার তা লাশ দেখে খুবই বিচলিত হয়ে পড়েছিলেন। মর্গের সামনেই অস্থির ভাবে পায়চারি করছিলেন। তখনও বোঝা যায়নি তাঁর মধ্যে কী চলছে। আচমকাই রবি কুমার অসুস্থ বোধ করতে থাকেন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অসুস্থ হওয়ার ২০ মিনিটের মধ্যেই মৃত্যু হয় রবি কুমারের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর।পুলিশ সূত্রে খবর, সিদ্ধার্থ নগরে থাকতেন রবি কুমার। ২০১৪ সালে কাজে যোগ দেন। ২০২২ সালে অওয়াগড় থানায় বদলি হয়ে আসেন।