
পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষ্ণ খেয়ে প্রসূতির অসুস্থ হওয়ার অভিযোগ ঘিরে ধুন্ধুমার রানাঘাট।ঘটনার প্রতিবাদে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা।
এরপরেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। জানা গিয়েছে ৭ তারিখ ওই প্রসূতি মহিলা রানাঘাট পুরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গেলে সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ খাওয়ার পরেই বেশকিছুদিন ধরে শরীরে র্যাশ বেরতে থাকে। এরপরেই বিষয়টি পুরপ্রধানকে জানানো হয়। রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি বিষয়টি জানার পরেই বেশ কয়েকজন ডাক্তারের কাছে প্রসূতির শারীরিক অবস্থার পরীক্ষা করা হয়। ডাক্তাররা আশ্বস্ত করেছেন ভয়ের কিছু নেই।
যারা এই অপরাধের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুরপ্রধান। এদিকে এই ঘটনার প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা।
